প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৫:১৩:২২
লেবাননে ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলা, নিষিদ্ধ ফসফরাস শেল এবং ভারী কামানের গোলা নিক্ষেপের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় বাজুরিয়েহ, নাবাতিয়েহ আল ফাউকা, সির আল ঘারবিয়েহ এবং চৌকাইন শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বিশেষ করে বিনতে জবেইল শহরটি দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এনএনএ-র তথ্যমতে, মাজদাল জুন এবং বাইত আল-সাইয়াদ শহরে নতুন করে হামলা চালানো হয়েছে।
এছাড়া আল-হানিয়া, আল-কালিলাহ, আল-মানসুরি এবং বেইত আল-সাইয়াদ শহরগুলোতে ভারী কামানের গোলাবর্ষণ করা হয়েছে। টায়ার জেলার জিবকিন শহরে ইসরাইলি বাহিনী কামানের গোলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিতর্কিত ফসফরাস শেল ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে।
একই সময়ে ওই অঞ্চলের সিদ্দিকিন শহরে যুদ্ধবিমান থেকে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে ইসরাইলি সামরিক বাহিনীর এই বহুমুখী আক্রমণ দেশটির মানবিক সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে।
সূত্র: আলজাজিরা।
প্রজন্মনিউজ২৪
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির
লেবাননে ইজরাইলের নিষিদ্ধ ফসফরাস শেল নিক্ষেপ
ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
লেবাননে ইজরাইলের বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত
আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় গ্রেপ্তার জুলাই যোদ্ধা
ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ
যুদ্ধে নিজেদের ক্ষতির তথ্য জানাল ইসরাইল
নববর্ষ উৎসব সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের