প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৩:০০:৪৮
প্রজন্ম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেইসঙ্গে প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।
তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।'
এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরাইলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ‘যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।’
তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো।
এরদোগান অভিযোগ করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরাইল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ১
বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩