ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৩:৩০:০৩

ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ

ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও পাকিস্তান। শুক্রবার সকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটের এক ফোনালাপে এই উদ্বেগের কথা জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই লেবাননে চলমান অস্থিরতা নিরসনে ঘোষিত যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ও সম্মানের ওপর গুরুত্বারোপ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। 

ইসলামাবাদের দাবি, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। ফ্রান্সও শুরু থেকেই লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ করার পক্ষে অবস্থান নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার সঙ্গে লেবানন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমরা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এই যুদ্ধবিরতির গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। এটি কেবল একটি দেশ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হয়। কিন্তু এই ঘষাণার মাত্র কয়েক ঘণ্টা পরই লেবাননে ভয়াবহ বিমান হামলা করে ইসরাইল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টির বেশি হামলা চালানো হয়।

ইসরাইলি এই তান্ডবে নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জনের বেশি প্রাণ হারিয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলবে এবং কোনো আন্তর্জাতিক সমঝোতা এতে বাধা হতে পারবে না।

সূত্র : আল-জাজিরা

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় গ্রেপ্তার জুলাই যোদ্ধা

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষক ও তার পিতার ওপর হামলা

ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ

যুদ্ধে নিজেদের ক্ষতির তথ্য জানাল ইসরাইল

‘ছাত্রলীগের সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

আল-আকসায় দীর্ঘদিন পর নামাজ আদায়

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রর্থীর

বগুড়ায় ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

শেরপুর-৩: ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ