নিষিদ্ধ আ.লীগ পুনর্বাসন: সাবেক নারী এমপি গ্রেফতার

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০২:৪৫:৫৪

নিষিদ্ধ আ.লীগ পুনর্বাসন: সাবেক নারী এমপি গ্রেফতার

প্রজন্ম ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পুলিশ জানিয়েছে, লালমনিরহাট ছেড়ে ঢাকায় পালিয়ে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এমপি রুমীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। 

এছাড়া, জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও জানায় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আটক

‘ছাত্রলীগের সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’

নববর্ষ উৎসব সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আবু সাইদ হত্যা মামলার রায় শুনে অসন্তুষ্ট পরিবার ও সহপাঠীরা 

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রর্থীর

নিষিদ্ধ আ.লীগ পুনর্বাসন: সাবেক নারী এমপি গ্রেফতার

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বিএনপি প্রার্থীর নেকাব পরা ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ