ফিলিস্তিন ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৮:৩২

ফিলিস্তিন ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের

প্রজন্ম ডেক্স: দেখতে দেখতে ১১ মাসে পা দিয়েছে গাজা যুদ্ধ। একের পর এক নৃশংস সামরিক অভিযানের পরও থেমে নেই ইসরাইলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় তিনদিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ন্যাক্করজনক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।

এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। গতকাল রোববার তাদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়াহ।

এরদোগানের সঙ্গে আলাপে সালমান বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর চাপিয়ে দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে’। একইসঙ্গে ইসরাইলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

অন্যদিকে মিসরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯৪ হাজারের বেশি। 

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।


প্রজন্মনিউজ২৪/ এম বি

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ