প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৬:৩৬:১৬
বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবাই সহযোগিতা করলে আগামী দিনগুলো দেশের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের সামনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নতুন বছর সবার জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ বয়ে আনুক। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আগে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিমসহ অনেকে।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
সীমান্ত এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় যুবকের লাস উদ্ধার