স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৮:২৪:৫৯

স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি

বাগেরহাটের মোংলা উপজেলার সাহেবের মেঠ এলাকায় স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামী দেলোয়ারকে অপহরণ করে গণপিটুনি দিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক দাম্পত্য জীবন পরিচালনায় অক্ষমতা দেখা দিলে নব্য বিবাহিত স্ত্রীর পক্ষ থেকে মোঃ দেলোয়ার হোসেন (৫০) ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করা হয়। শারীরিক অবস্থার তোয়াক্কা না করে তাকে জোরপূর্বক উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করা হতো, যা তার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। 

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে তাকে উপজেলা পরিষদের সামনে থেকে অপহরণ করেন। সেখানে স্ত্রী লোকজন দিয়ে নিজের বাড়িতে রেখে পরিকল্পিতভাবে তাকে নির্যাতন করেন।

পাশাপাশি, এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার ৭শ’ টাকা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান শাহীন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ