প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৯:০১:১৮
ফরিদপুরের শিবরামপুরে ৪ হাজার ৬শ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা এবং ড্রামে করে অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকার মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রি এবং ৪ হাজার ৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। অথচ পাম্পটিতে ডিজেল বিক্রি বন্ধ ছিল । তাই ঘটনায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন সদর উপজেলার বাহিরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২ হাজার ২০০ লিটার পেট্রল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ইসলাম, বিএসটিআইয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, জুবায়ের আল সিদ্দিকীসহ অন্যান্যরা।
প্রজন্মনিউজ২৪
আইএমএফের সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
ফরিদপুরে ৬ হাজার ৮০০ লিটার তেল জব্দ
চট্টগ্রামে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ
বিএনপি প্রার্থীর নেকাব পরা ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
শীঘ্রই খুলে দিতে পারে হজমুজ প্রণালী
বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হতে পারে দেশের ইন্টারনেট সেবা
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ