প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৭:১৩:৫৭
২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের খোলা মাঠে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলো সংগীত জগতের বিভিন্ন তারকারা।
এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা।
অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ অন্যান্যরা।
বিশেষ সম্মাননা লাভ করেছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
মঞ্চে উপস্থিত অতিথিরা তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও চেক প্রদান করেন।
এদিন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও দর্শকদের মন জয় করেন তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন, মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক, কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।
এ ছাড়া সংগীতের রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম, উপস্থাপনা করেন অপু মাহফুজ।
প্রজন্মনিউজ২৪
প্রধানমন্ত্রী ও তার ভাইকে শিশু মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না
নারী দিবসে সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা
জীবনে যত পুরস্কার পেয়েছি,আমার কাছে এটিই শ্রেষ্ঠ: ববিতা
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী