প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮:২২
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গ্রীষ্মকালীন সভায় যোগ দিতে আগামী শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের গ্রীষ্মকালীন সভা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে অবস্থানকালে অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
এ ছাড়া বেশ কয়েকটি দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন অর্থমন্ত্রী।
বৈঠকগুলোতে জ্বালানি তেল, বাজেট সহায়তা, বিনিয়োগসহ বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত কর্মকর্তা ড. আসিফ ইকবাল।
প্রজন্মনিউজ২৪
লেবাননে ইজরাইল হামলা চালালে যুদ্ধ বিরতি থেকে সরে আসবে ইরান
আইএমএফের সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
সীমিত পরিসরে পহেলা বৈশাখ পালন করতে পারে চবির শিক্ষার্থীরা
ফরিদপুরে ৬ হাজার ৮০০ লিটার তেল জব্দ
চট্টগ্রামে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ
প্রধানমন্ত্রী ও তার ভাইকে শিশু মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি
লেবাননে জানাজার নামাজে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০
বিএনপি প্রার্থীর নেকাব পরা ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ