প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৫:১২:২৪
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল) জানিয়েছেন দেশে তিন দিন ইন্টারসেবা বিঘ্নিত হতে পারে। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে সেবা বিঘ্নিত হকে পারে বলে জানানো হয়।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)।
এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওইদিন রাত ১০টা থেকে শুরু হয় মেরামত কাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণ কাজ।
ফলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। এই সময়ে ইন্টারনেট সেবায় থাকতে পারে ধীরগতি।
বিএসসিসিএলের মহাব্যবস্থাপক জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুতই সম্পন্ন করার চেষ্টা চলছে মেরামত কাজ। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় নিশ্চিত করা হবে স্বাভাবিক সেবা।
প্রজন্মনিউজ২৪
বিইউপিতে এসি মেরামতের সময় আগুন,দগ্ধ ৪
শীঘ্রই খুলে দিতে পারে হজমুজ প্রণালী
জুলাই আন্দোলন দমাতে ছিলেন রাস্তায়, তিনিই এখন বিএনপি নেতা
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃড় করার অঙ্গীকার
আমরা বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হতে পারে দেশের ইন্টারনেট সেবা
বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ