প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৪:০৬:১১
খুলনা প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত সুলতান গাজী আড়পাড়া গ্রামের জাফফার গাজীর ছেলে। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১২টি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ সুলতান গাজীকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ অভয়নগর থানায় মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র, নাশকতা ও মাদকবিরোধী অভিযান র্যাবের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
পূর্ব শত্রুতার জেরে বর্গাচাষীর সমস্ত পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের
শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেফতার