প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০২ || পরিবর্তিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০২
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও ছেলে জুবায়েল মিয়া (৪)।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা বুজতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রজন্মানিউজ২৪
বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
শীর্ষ কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না
প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি