প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ০৩:৩৮:২৫ || পরিবর্তিত: ১৫ জুন, ২০২৬ ০৩:৩৮:২৫
প্রজন্ম ডেস্ক: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অবস্থান নেয়।
এ সময় সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন এই অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অস্ত্র, ম্যাগজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী
নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান