নেত্রকোণায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে পুলিশ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০১:২৭:১৭

নেত্রকোণায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে পুলিশ

প্রজন্ম ডেস্ক:  নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে পোড়া দাগের চিহ্ন দেখা যায়।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলছেন, কেরোসিন দিয়ে আগুন লাগানো হলেও স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে বুধবার ফেইসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। এ সময় একজনকে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা’ সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
     
নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওসি আল মামুন।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ