লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১৪ জুন, ২০১৭ ০৪:৫৮:১৯ || পরিবর্তিত: ১৪ জুন, ২০১৭ ০৪:৫৮:১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চতালিয়া টু চাঁদখালী রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, মান্দারী ইউনিয়নের চতালিয়া মাইন উদ্দিন পাটওয়ারী বাড়ী থেকে পাকার মাথা আমিরুল্যাহ মাস্টার বাড়ী পর্যন্ত প্রায় ১২’শ ৬১ ফুট রাস্তা খুবই দুর্বলভাবে সংস্কার করা হয়েছে।

ফলে বৃষ্টির ফোটা পড়ে কিংবা শুকনো গাছের ডালের খোঁচায় রাস্তার পাথর, পিজ সবই উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ঘটনায় প্রতিবাদ ও পুনরায় সঠিকভাবে রাস্তাটির সংস্কার কাজ পরিচালনার দাবীতে একইদিন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। স্থানীয়দের অভিযোগ, চতালিয়ার এ রাস্তাটি সংস্কারে কালো পাথরের পরিবর্তে সিলেকশন গুড়া পাথর এবং পিজের পরিবর্তে পোঁড়া মবিল ও আলকাতরা ব্যবহার করা হয়েছে।

ফলে মুরগির পায়ের আঁচড়েও রাস্তাটির ঢালাইকৃত অংশ উঠে যাচ্ছে। স্থানীয় হেলাল উদ্দিন পাটওয়ারী জানান, সংস্কারের পূর্বেও রাস্তাটি আরো ভালো ছিল। সংস্কারকৃত এ রাস্তাটি হাতে গোনা কয়েকদিন টিকবে বলে ধারণা তার। তবে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এ বিষয়টি মূল্যায়ন করে রাস্তাটি পুনরায় সংস্কার করবে এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

এ বিষয়ে রাস্তাটির সংস্কার কাজের কন্ট্রাক্টর খন্দকার জুয়েল এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয় নি।

প্রজন্মনিউজ২৪/রাকিব/কেএম লুৎফর

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ