প্রকাশিত: ০৯ জুন, ২০২৬ ০২:৫২:৪৫
প্রজন্ম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকানোয় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে।
এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পিটিয়ে ভাঙচুর করে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার
মন্ত্রনালয়ে স্মারকলিপি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নেত্রকোণায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে পুলিশ
শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী