প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০২:৫৩:১২ || পরিবর্তিত: ১১ জুন, ২০২৬ ০২:৫৩:১২
প্রজন্ম ডেস্ক: মাদারীপুর জেলার রাজৈরে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী। নিহত শামিম মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে যাত্রী নিয়ে রাজৈরের কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চার যাত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, 'সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে পিকআপভ্যানটি। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত
জাবিতে হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা