প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ০৩:৪০:৫১
প্রজন্ম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।
বিজিবি জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত করে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখায় ফেরত পাঠায় বিজিবি। আজ সোমবার সকালে বিজিবি-বিএসএফ এর অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়। বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গাড়িতে করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার সময় বিজিবি ও বিএসএফের অফিসার পর্যায়ে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে তারা ১২ জন আটকা ছিল সেখানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা আমাদের সিদ্ধান্ত জানাই, এই ১২ জনকে পুশইন করা হয়েছে। আমরা কোনো ভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেব না।
তিনি আরও বলেন, আমরা জানানোর পরে তারা এই বৈঠকে সিদ্ধান্ত মেনে নেয়। বিএসএফ পুশইনকৃত ১২ জনকে নিজেদের হেফাজতে ফেরত নিয়ে গেছে। এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে গত শুক্রবার ভোরে বিএসএফ কর্তৃক পুশইনের শিকার হয় নারী-শিশুসহ ১২ জন। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার পর তারা শূন্যরেখায় ভারতের অভ্যন্তরের ভেতরে খোলা আকাশের নিচে আটকা পড়েছিলেন।
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সেই সোহাগ গ্রেপ্তার
ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি: ব্রাজিল ডিফেন্ডার
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী