প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০২:৪৪:১৩
প্রজন্ম ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকার ৫৩ নম্বর বাড়ির সেরিনা আস্থা টাওয়ারে এক দুর্ঘটনায় ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, ভবনের ১০ম তলার ছাদ থেকে পড়ে তার লাশ ২য় তলার কার্নিশে আটকে ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফসির উদ্দিন জানান, ১০ম তলার ছাদ থেকে পড়ে একটি শিশু ভবনের ২য় তলার কার্নিশে আটকে রয়েছে, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
পরে শিশুটির লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শরীয়তপুর থেকে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে পূর্ব রাজাবাজারের ওই ভবনের ৭ম তলায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল ইব্রাহিম ও তার পরিবার।
একপর্যায়ে শিশুটি ভবনের ছাদে যায়। ছাদের প্রায় তিন ফুট উচু রেলিং অতিক্রম সে নিচে পড়ে যায় এবং ২য় তলার কার্নিশে আটকে থাকে।
শিশু ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সে কার সঙ্গে ছাদে গিয়েছিল এবং কীভাবে নিচে পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত
জাবিতে হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার