চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৯:১০:০৩

চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া ঘোষণা ট্রাম্পের

চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ইস্যুতে এমনি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম এবং রাজনৈতিক ভাষ্য টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, প্রতিনিধিদলটি সোমবার সন্ধ্যার মধ্যেই পাকিস্তানে পৌঁছাবে এবং চুক্তিটি ‘আজই’ স্বাক্ষরিত হবে।

কড়া ভাষায় ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, এটি ইরানের জন্য একটি ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ চুক্তিতে আসার ‘শেষ সুযোগ’।

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘যদি তারা এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’ তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারিও দেন।

এর আগে গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার ২১ ঘণ্টার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপর ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপটে এই দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা না হলেও, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে চুক্তির অনেকগুলো বিষয়ে একমত হয়েছে।

উল্লেখ্য, বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় এই আলোচনাকে একটি বড় সংঘাত এড়ানোর ‘চূড়ান্ত সুযোগ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ