প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৭:০৭:১০ || পরিবর্তিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৭:০৭:১০
সাত বছর অনুপস্থিত কিন্তু দুই জন প্রক্সি নিয়োগ করে তুলছেন নিয়মিত বেতন, এমন অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার ও অফিস সহায়ক পদের দুই কর্মচারীর বিরুদ্ধে।
তথ্যমতে, ক্যাশিয়ার আব্দুর রব ও অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন সাত বছর ধরে অফিসে আসেন না। তাদের হয়ে প্রক্সি দিচ্ছেন ঝুমুর নামে এক নারী ও ইসা নামে এক যুবক। মাসে সাত হাজার টাকায় তাদের প্রক্সি নিয়োগ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রক্সি লোক দিয়ে অফিসের কার্যক্রম চালানো যাচ্ছে না। সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন। ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানান তারা।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ক্যাশিয়ার আব্দুর রব বলেন, “কর্তৃপক্ষের অনুরোধেই অফিসে যাই না।”
কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন চলাফেরা করতে পারছেন না। তবে তিনি এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ করেন।
উপজেলা যুব উন্নয় অফিসের উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে; প্রক্সির কোনো বিধান নেই।
প্রজন্মনিউজ২৪
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবন
৭ বছর অনুপস্থিত, প্রক্সি দিয়ে বেতন তুলছেন নিয়মিত
সংরক্ষিত আসনে বিএনপির এমপি হচ্ছেন আ.লীগের সুবর্ণা ঠাকুর
সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা
পরিক্ষায় মানবিক নম্বর নিয়ে কঠোর বার্তা
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি
আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের