জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৩:০৮:৫৬

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, হতে পারে সুনামি

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প এজন্য এলাকাটিতে সুনামির সতর্কতা জারি  করেছে দেশটির আবহাওয়া সংস্থা। প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানালেও পরে এটি কমিয়ে আনা হয়।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে যা সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে বিশেষ ঝুঁকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ