প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১০:৩৫:২১
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এমনটাই জানিয়েছেন।
তিনি জানান, এখন থেকে এই প্রণালি অতিক্রম করতে হলে যে কোনো জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।
কয়েক সপ্তাহের সামরিক উত্তজনা ও অবরোধের পর এই নতুন ঘোষণাটি সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে।
তবে এই কড়াকড়ির মধ্যেও বিশ্ব বাণিজ্যের জন্য কিছুটা নমনীয় অবস্থান দেখিয়েছে তেহরান। লন্ডন-ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক পৃথক বিবৃতিতে একজন ইরানি কর্মকর্তা স্পষ্ট করেছেন যে পণ্যবাহী বা বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। এমনকি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকেও এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। মূলত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং সাধারণ বাণিজ্য সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সামরিক নৌযানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামবাহী যান এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে না।
এই ঘোষণার ফলে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক কর্তৃত্ব আরও সুসংহত হলো।
সূত্র: আলজাজিরা।
প্রজন্মনিউজ২৪
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো
দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
বিদ্যুৎখাতে বকেয়ার পরিমাণ ৫২ হাজার কোটি: বিদ্যুৎমন্ত্রী
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
ইমো-ফেসবুক হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
শত্রুর মোকাবিলায় কোন ছাড় নয়: ইরানী সেনাপ্রধান
ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা মাত্র