ফটিকছড়িতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৭:১৯:৪৭

ফটিকছড়িতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চারাবটতল এলাকা থেকে  আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি খালি গায়ে ছিলেন এবং তার পরনে একটি লুঙ্গি ছিল। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাতে সম্ভবত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ফটিকছড়িতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবি, নিখোঁজ ২৬৪

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতা মঈন গ্রেফতার

মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার

মাদারীপুরে যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন, নিহত ১ আহত ৩০

চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ