প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৬:৩৫ || পরিবর্তিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৬:৩৫
কক্সবাজারের অন্তর্গত উখিয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে জ্বালানি হিসেবে পাচারের সময় হাতেনাতে ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উখিয়া সদর, দোছড়ি ও থাইংখালী বিটের সংরক্ষিত বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য সদস্যরা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের ছোট ছোট গাছ কেটে লাকড়ি হিসেবে ব্যবহার ও বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা অভিযান চালান।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জামসহ ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। বন উজাড় ও অবৈধ গাছ কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির