প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮:১৩
বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কিছু নেই, সবাই তেল পাচ্ছে। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। সাধারণ মানুষ কষ্টে না পড়ার জন্য এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
তিনি দাবি করেন, মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
এছাড়া বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
প্রজন্মনিউজ২৪
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির
তেল সংকটে কারণে একমাত্র তেল শেধনাগার বন্ধের ঘোষণা
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির