প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৮:১৯:৫৫
মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় সাকুরা পরিবহন নামের একটি বাসে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ রোববার এ দুর্ঘটনা ঘটে।
বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কালকিনি ও মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং মাদারীপুর ও কালকিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উদ্ধার কাজে সেনাবাহিনীর একটি দলও অংশ নেয়।
প্রজন্মনিউজ২৪
গুলশানে ৫০ লাখ জাল টাকার নোটসহ আটক ৩
মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার
বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত
ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প
মাদারীপুরে যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন, নিহত ১ আহত ৩০
চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার
বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ