চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৮:৫০:৫৮ || পরিবর্তিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৮:৫০:৫৮

চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনের (থ্রিএসএ) কার্যক্রমে ১২ ফুট দৈর্ঘ্যের ‘কিং কোবরা’ প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। 

একটি সূত্রে জানা যায়, সাপটি দেখতে পেয়ে নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন।

পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ‘কিং কোবরা’ সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৬ কেজি।

প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার ‘কিং কোবরা’ দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে, যেখানে চাষাবাদসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চলছে।

এর ফলে সাপের স্বাভাবিক আবাসস্থল নষ্ট হচ্ছে এবং তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮ ফুট লম্বা আরো একটি কিং কোবরা উদ্ধার করা হয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গুলশানে ৫০ লাখ জাল টাকার নোটসহ আটক ৩

মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

মাদারীপুরে যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন, নিহত ১ আহত ৩০

চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল কিং কোবরা উদ্ধার

বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ