প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৬:১৫:১১
গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির নেতাকর্মীরা যখন জীবন-মরণ বাজি রেখে সরকার পতনের একদফা আন্দোলনে ছিলেন রাজপথে, তখন আওয়ামী লীগ নেতা হাজী আলম হোসেন ব্যস্ত ছিলেন ওই আন্দোলনকে দমাতে। এখন তিনিই বিএনপিতে যোগদান করে ত্যাগী নেতাকর্মীদের মাথায় ছড়ি ঘুরাচ্ছেন বলে অভিযোগ আওয়ামী লীগ নেতা ও গাসিকের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের অন্যতম সহকর্মী হাজী আলম হোসেন মণ্ডলের বিরুদ্ধে।।
তিনি ছিলেন মহানগরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি।
এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে ২৮ অক্টোবর বিএনপির ডাকে ঢাকার জনসভায় যাওয়া নেতাকর্মীদের ওপর হামলা ও বিচারপতির বাসভবনের প্রধান ফটক ভাঙচুরের অভিযোগ। তিনি ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সহিংসতার সময় ছিলেন জাহাঙ্গীর আলমের সফরসঙ্গী।
ওই সময় সরকার হটাও আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনাও ঘটে।
তখন গাজীপুরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে গাছা থানার বিভিন্ন এলাকায়। আর এসব সহিংসতায় যারা রসত জুগিয়েছিল এখন তাদের বিএনপিতে ছড়ি ঘুরানোর ঘটনা মেনে নিতে পারছেন না তৃণমূলের কর্মীরা।
গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তুহীন গাজী, স্থানীয় যুবদল নেতা নাঈম হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপিতে যোগ দেন আলম হোসেন মণ্ডল।
তারা বলেন, আমরা যখন সরকার পতনের আন্দোলনে ছিলাম রাজপথে তখন ওই আন্দোলন দমাতে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী আলম হোসেন। সেই তিনিই এখন কিছু দিন যেতে না যেতেই হয়েছেন বিএনপির বড় নেতা। তিনি বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে অফিস খুলেছেন।
গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, আলম হোসেন মণ্ডল আগে বিএনপিতে ছিলেন; পরে কিছু দিন তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘুরেছেন। এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। তার বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না বলে জানান।
প্রজন্মনিউজ২৪
লেবাননে জানাজার নামাজে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০
বিএনপি প্রার্থীর নেকাব পরা ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
জুলাই আন্দোলন দমাতে ছিলেন রাস্তায়, তিনিই এখন বিএনপি নেতা
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃড় করার অঙ্গীকার
শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
শর্ত না মানলে, আজকেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রম্প