শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৫:২৩:১১

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায় নি।  

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের পূর্বাচলের শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটির শরীর পচে গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

নিহতের প্রকৃত পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

লেবাননে ইজরাইল হামলা চালালে যুদ্ধ বিরতি থেকে সরে আসবে ইরান 

আইএমএফের সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সীমিত পরিসরে পহেলা বৈশাখ পালন করতে পারে চবির শিক্ষার্থীরা

চট্টগ্রামে ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ

প্রধানমন্ত্রী ও তার ভাইকে শিশু মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

লেবাননে জানাজার নামাজে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

বিএনপি প্রার্থীর নেকাব পরা ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ 

বিইউপিতে এসি মেরামতের সময় আগুন,দগ্ধ ৪

বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ