শিশুর সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৫৮:৫৭

শিশুর সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০)।

গত রবিবার ও গতকাল মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ভাষ্য মতে, গত ১৯ এপ্রিল তিনি তার তিন বছরের সন্তানকে নিয়ে বাবারবাড়ি সুনামগঞ্জ থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ওই সময় ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে আরো দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় সন্তানও তার কাছেই ছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে নারীর মা-বাবা নান্দাইল থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ