প্রকাশিত: ১০ মে, ২০২৬ ০৯:০৬:৫৭
কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক।
পারিবারিক জানায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল সে। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিচি বের বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর এভাবে অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী।
প্রজন্মনিউজ২৪
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর
চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা