প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১০:২৪:২৬ || পরিবর্তিত: ০৮ মে, ২০২৬ ১০:২৪:২৬
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে ছোড়া হাসুয়া পেটে বিদ্ধ হয়ে দাদি নিহত হয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল মর্জিনা বেগম বিদ্ধ হয়।
নিহত উপজেলার পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।
১০ দিন চিকিৎসাধীন থেকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল মর্জিনা বেগমের একটি হাঁসের বাচ্চা খেয়ে ফেলে এক কুকুর। পরদিন ওই কুকুর বাড়িতে এলে মর্জিনা বেগমের ৭ বছর বয়সি নাতি কুকুরকে লক্ষ্য করে হাসুয়া ছুঁড়ে মারলে পাশে থাকা তার দাদির পেটে বিদ্ধ হয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানা থেকে আজ ভোর ৪টার দিকে একটি বার্তা আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রজন্মনিউজ২৪
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের