যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৪:২৫:৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,এই মুহূর্তে আমরা কোনো বিদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দিচ্ছি না এবং অন্য কোনো দেশের আমন্ত্রণে সেখানেও যাচ্ছি না।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। প্রস্তাবিত এই পথটিতে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান লেন থাকবে, যাতে নৌযান চলাচল আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা যায়।

তবে নতুন নৌপথ বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি বা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ