প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ০৯:৫৩:৪০
নিখোঁজের সাতদিন পরেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) এর খোঁজ পাওয়া যায়নি। ২৭ এপ্রিল সর্বশেষ ডিউটি করেন তিনি।
এর আগে, গত ২৯ এপ্রিল একটি বুথ থেকে ৫ হাজার টাকাও উত্তোলন করেন। এরপর আবারও তিনি ‘নিখোঁজ’।
রাকিবুল হাসান- গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের বাসিন্দা। তার বাবা মাইজ উদ্দিন সরকার।
তবে গত ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তান এলাকার একটি বুথ থেকে ৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। পরে চকবাজার এলাকায় তার উপস্থিতি প্রযুক্তিগতভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে এসআই রাকিবুল আত্মগোপনে থাকতে পারেন।
এ বিষয়ে রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. শওকত আলী বলেন, আমরা কাজ করছি। এখনো তাকে লোকেট করা যায়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।
পরিবার দাবি করে, স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না। স্বামীর সন্ধানের অপেক্ষায় অন্তঃসত্ত্বা স্ত্রীও। গ্রামের কেউ বলতে পারবে না রাকিবুলের স্বভাব-চরিত্র খারাপ।
প্রজন্মনিউজ২৪
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
হামলায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের
সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য