রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:০২:১২ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:০২:১২

রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ সংলগ্ন আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) বাবলু নানার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে রাত তিনটার সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে দুর্বৃত্তরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় বাবলু মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পর স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবুলের পিতা আবুল কালাম সওদাগর বলেন, ‘আমার ছেলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করত। এ কারণে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ কাউসারুজ্জামান বাবলুকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।  আমরা নিহতের পরিচয় ও তার কোনো রাজনৈতিক বা অন্য কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছি।

প্রজন্মনিউজ ২৪

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ