প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ০৩:২৯:৫১
প্রজন্ম ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
বিবৃতিতে বলা হয়, সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আশা করা হচ্ছে, ২০ জুনের এ সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।
১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী
মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়
গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল
তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী
নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ