সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:২১:৩৯

সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, দরপত্রে অনিয়মসহ একাধিক বিষয়ে তদন্তের অংশ হিসেবে চসিকের কাছে তথ্য চাওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রাজু আহমেদের স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। 

এতে রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত ফাইলও অন্তর্ভুক্ত রয়েছে। তার দায়িত্বকালীন সময়ে চসিকে বিভিন্ন পদে নিয়োগসংক্রান্ত নথিপত্রও চেয়েছে দুদক।

এর মধ্যে রয়েছে—শ্রমিক, কর আদায়কারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সড়ক তদারককারী, সুপারভাইজার, অফিস সহকারী ও সড়ক পরিদর্শক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনপত্র, পরীক্ষার নথি ও নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সব রেকর্ড।

এছাড়াও ২০২২ সালের অক্টোবরে অনুমোদন পাওয়া ২৫টি উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন মূল্য, কার্যাদেশ, ঠিকাদারের নাম এবং কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে। একই সময় চারটি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের জন্য ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি, নিয়োগ কমিটির তালিকা, মূল্যায়ন প্রতিবেদন ও চুক্তিপত্রসহ প্রয়োজনীয় নথিও চেয়েছে সংস্থাটি।

চসিকের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে দুদকের একটি চিঠি তারা পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি আইন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দুদককে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন এবং একই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর ওই বছরের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে পদ থেকে অপসারণ করে।

অভিযোগ রয়েছে, তার মেয়াদকালে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অন্তত ৩০০ জনকে নিয়োগ দেওয়া হয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত

জাবিতে হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ