প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫২:১০
দেশের বিদ্যুৎ খাতে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিল এবং ব্যাংকের কাছে ঋণের পরিমাণ বিশাল আকার ধারণ করেছে। গত ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ খাতে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। এর বাইরেও ব্যাংক খাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বোঝা রয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ খাতের এ আর্থিক চিত্র তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এই বিশাল বকেয়ার মধ্যে গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭ হাজার ৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা। এছাড়া জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৫ হাজার ৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।’
বিদ্যুৎমন্ত্রী আরও জানান, পেট্রোবাংলার কাছে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বকেয়া বাবদ পাওনা ১১ হাজার ৬৩৪ দশমিক ০৬ কোটি টাকা। সরকারি কোম্পানির ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ দশমিক ০৩ কোটি টাকা এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া ৩ হাজার ৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা।
এছাড়াও হুইলিং চার্জ বাবদ বকেয়া রয়েছে ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা।
প্রজন্মনিউজ২৪
সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত
সিলেটে ৭৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ