প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৬:২৮:১৪
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন। তিনি সতর্ক করে বলেছেন, ‘এই অবরোধ কেবল উত্তেজনা বাড়াবে এবং ইতোমধ্যেই ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করে দেবে।
এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, চীন ইরানকে নতুন বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ বানোয়াট’। এই খবরের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, চীন তেহরানকে সামরিক সহায়তা দিলে তিনি দেশটির পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
জিয়াকুন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের অজুহাত হিসেবে এটিকে ব্যবহার করার জেদ ধরে, তবে চীন অবশ্যই কঠোর পাল্টা ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার এই অবরোধ কার্যকর হয়।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
সীমান্ত এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় যুবকের লাস উদ্ধার
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন