বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৭:১০:০৫

বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দেউলী খন্দকারপাড়া গ্রামের রফিক খন্দকারের ছেলে সৈকত খন্দকার (৩০), রুবেল খন্দকারের ছেলে মোহাম্মদ বাঁধন খন্দকার (২২) এবং সৈয়দ আব্দুল ওয়াহিদ ওরফে দেশ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ভোরে খন্দকারপাড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৪) ফজরের নামাজ আদায়ের জন্য অযু শেষে ঘরে ফেরার পথে হামলার শিকার হন। ছিনতাইকারীরা তাকে আঘাত করে জোরপূর্বক কান থেকে ৮ আনা ওজনের দুটি স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে বৃদ্ধার দুই কান মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার কানে পাঁচটি সেলাই দেওয়া হয়।

ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ