প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:২২:১৪
প্রজন্মডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেব না। প্রত্যেকটা তরুণ-তরুণী, যুবক-যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে। নাম দিয়েছেন ফ্যামিলি কার্ড। আমাদের সরলমনা কৃষকদের ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফারমার্স কার্ড। এই যারা ফারমার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল। সার পায়নি, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চেনে। আমাদের এ পোড় খাওয়া জনগণকে কেউ যেন বেকুব এবং বোকা না ভাবেন। তারা যথেষ্ট সচেতন।
অর্থ পাচারের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, যারা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে, রাজার হালতে বসবাস করবেন, আমরা তাদের ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদের দেশেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যে চোরেরা বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে টাকা নিয়ে আসতে পারি।
একইসাথে গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ প্রথমদিকে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও ‘হ্যাঁ’। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা একটি ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়।
যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস
চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত