জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৫:৪৭ || পরিবর্তিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৫:৪৭

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

প্রজন্মডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট একটি সরকারি ই-মেইল ব্যবহার করে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এই সাইবার হামলার প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল।

জামায়াতের দাবি, বঙ্গভবনের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেইলের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। পরে ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারীবিদ্বেষমূলক একটি পোস্ট দেওয়া হয়, যা দলটির ভাষায় ডা. শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাঙ্ঘর্ষিক।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবে। সেখানে তারা এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। এর পেছনে সরকারি ই-মেইল অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান। তিনি জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। ওই ই-মেইল থেকে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে সিসিতে রেখে ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইল পাঠানো হয়, যার বিষয় হিসেবে ‘আর্জেন্ট’ উল্লেখ ছিল। পরে ওই ফাইলে ক্লিক করার মাধ্যমে হ্যাকিংয়ের সূত্রপাত ঘটে বলে দাবি করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল [email protected] ব্যবহার করে ওই ফিশিং মেইলটি পাঠানো হয়েছিল। ডা. শফিকুর রহমানের মেইলে পাঠানো ওই ফাইলে ক্লিক করার পরই এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ