গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৯:১৮

গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক

প্রজন্ম ডেক্স

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা মামুনুল হক।

গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে পাল্টে দিতে আসে, তাহলে তাদেরকে গণ-প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

‎তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না। গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ।’ 

‎বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিতে নির্বাচনী জনসভায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শারাফাত হোসাইন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী মাওলানা হামজালা।

‎পরে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।
 

এ সম্পর্কিত খবর

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই

গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই 

তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান

দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান

আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ

শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর

তাহেরীকে সর্তক করল কমিশন

গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক

শেরপুরের জামায়াত নেতা হ’ত্যা’ মা’মলা’র আসামিদের আগাম জামিনে উদ্বেগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ