প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩৬:৪৫
প্রজন্মডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। তাদের মতে, ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী হওয়ায় তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেছেন, ‘বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো মতাদর্শের হতে পারে। তাতে নির্বাচন প্রভাবিত হতে পারে।’
আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যানের নামে ২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, একটি দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আমলের মতো, তারা পুরাতন বয়ান ছড়াচ্ছে।
বিএনপির গণজোয়ার দেখেই প্রতিপক্ষ এই নোংরা কৌশল বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস
চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা
বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে আটক ৬
নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি
‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা