প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৩:১৪
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শিবগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে গুজিয়া হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
শিবগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জুয়েলুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল রোকনুজ্জামান, রাসেল আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাব্বির হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,আগামীর বাংলা হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরির জন্য বগুড়ার প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান কাজ করে যাচ্ছে।
বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে আটক ৬
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান
দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান
আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ
শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর
গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ: মামুনুল হক