নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৫:৩৩

নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘রাস্তার নির্মাণকাজ এবং পরিবহন শেডের নির্মাণ এবং বিল উত্থাপনের কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, নোবিপ্রবি ছাত্রদলের না। নোবিপ্রবি ছাত্রদলের কোনো সদস্য এর সাথে জড়িত নয়।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের এক পর্যায়ে এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘গণঅভ্যুত্থানের আগে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ চাঁদাবাজি করত। কিন্তু গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের নামে সেই একই চাঁদাবাজি আবার দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠন চাঁদাবাজি ও টেন্ডারবাজিকেই তাদের প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। এর আগে ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের মাধ্যমে ক্যাম্পাসের অবকাঠামো হুমকির মুখে পড়ার ঘটনায়ও একটি ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা চাই, তারা এসব চাঁদাবাজি বন্ধ করে ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করুক।’

ওশানোগ্রাফি বিভাগের শিক্ষা জিহাদুল ইসলাম রাফী বলেন, ‘আমাদের প্রাণের বিদ্যাপীঠে এক শ্রেণির চাঁদাবাজির আগমন হয়েছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, যেন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনোভাবেই এই ক্যাম্পাসে কোনো প্রকার চাঁদাবাজের ঠিকানা হতে দেয়া হবে না।’

উল্লেখ্য, নোবিপ্রবিতে সড়ক সংস্কার ও পরিবহন শেড নির্মাণের প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকার দু’টি প্রকল্পে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে হুমকি, হেনস্তা ও মানসিক চাপ দিয়ে বিল আটকে দেয়ার চেষ্টা এবং প্রকল্পের ম্যানেজারকে আটকে চাঁদাদাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ও সহ-সভাপতি আমিনুল ইসলামের নাম এসেছে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমি রুমেলের (প্রকল্প ম্যানেজার) থেকে কোনো প্রকার চাঁদা দাবি করিনি। ছাত্রলীগের দোসর হওয়ার কারণে তাকে প্রক্টর অফিসে নিয়ে গিয়েছিলাম। কেননা তার বিরুদ্ধে ছাত্রলীগের আমলে অনেক শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ রয়েছে। কত শিক্ষার্থী তার কারণে ঝামেলায় পড়েছে তার শেষ নেই। আমি ভিডিও স্টেটমেন্টে সব বলব। কিন্তু চাঁদার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’

অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, ‘আমি এবং নোবিপ্রবি ছাত্রদল এই রকম কোনো কার্যক্রমের সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সিভিল ইঞ্জিনিয়ার যার কথা বলা হচ্ছে তাকে আমি চিনিও না, সেই জায়গায় এসব কাজ করার কোনো প্রশ্নই উঠে না। এছাড়া গ্রুপ কলে হুমকি দেয়ার কথাটাও মিথ্যা। নোবিপ্রবি ছাত্রদলের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করা।’

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো: জাহিদ হাসান বলেন, ‘যে অভিযোগগুলো করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। রাস্তার নির্মাণকাজ এবং পরিবহন শেডের নির্মাণ এবং বিল উত্থাপনের কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, নোবিপ্রবি ছাত্রদলের না। এছাড়া যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে সেটার কাউকেই আমি চিনি না, সেখানে চাঁদা দাবি করার কোনো কথা আসবে কেন? নোবিপ্রবি ছাত্রদলের কোনো সদস্য এর সাথে জড়িত নয়।’

এ সম্পর্কিত খবর

‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’

নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের

বহিস্কার থেকেও পরীক্ষায় অংশ নিচ্ছেন ছাত্রদল নেতা

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার ৩ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগদান

শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ