সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৯:১৮

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

প্রজন্ম ডেস্ক:  ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে কৃষকরা গাছের গুঁড়ি ফেলে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর সার দেওয়ার আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। এ সময় ডিলারের পক্ষ থেকে সার দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষুব্ধ কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পাইকপাড়া গ্রামের কৃষক রফিক উদ্দিন বলেন, সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে আমরা অবস্থান করছিলাম। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সার না দেওয়ায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই। সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। পরে ডিলার সার বিতরণ শুরু করলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।
 

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ