প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৩:২৪
প্রজন্ম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রবাসে যাওয়ার সময় তার এক বন্ধু এসব অস্ত্র ও গোলাবারুদ তার জিম্মায় রেখে গিয়েছিলেন।
শুক্রবার গভীর রাতে হাটহাজারী মডেল থানার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার সংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাছিরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে একই ঘরের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির উদ্দীন পুলিশকে জানান, তার বন্ধু রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে অস্ত্রগুলো ফেরত নেওয়ার কথা ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার অস্ত্রের মূল উৎস ও সহযোগীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি